আমাদের দেশ আ,ন,ম বজলুর রশিদ (দ্বিতীয় শ্রেণির)
আমাদের দেশটারে কত ভালবাসি
সবুজ গাছের বুকে শেফালির হাসি
মাঠে মাঠে চরে গরু নদী বয়ে যায়
জেলে ভাই মাছ ধরে মেঘের ছায়ায়
রাখাল বাজায় বাঁশি কেটে যায় বেলা
চাষা ভাই চাষ করে কাজে নাই হেলা
সোনার ফসল ফলে খেত ধরা ধান
সকলের মুখে হাসি গান আর গান